সিপ্লাস ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টের সামনে অবস্থান নিয়ে সেখানে ভাঙচুর চালিয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের সমর্থকরা। অবরুদ্ধ অবস্থা থেকে মামুনুল হক মুক্ত হওয়ার পর তার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও অবরোধ করে ।
শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যার পর তাকে অবরুদ্ধ থাকার সংবাদ শুনে কয়েকশ মানুষ রিসোর্টটির সামনে এসে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে। এর আগে বিকেলের দিকে রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করা হয়।
রাত ৮টার দিকে তার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
জানা গেছে, রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে এক নারীসহ মামুনুল হককে আটক করে স্থানীয় জনগণ। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা নারীর নাম আমিনা তৈয়ব। ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন তিনি। আমিনাকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি।

