নিউজটি শেয়ার করুন

সেন্টমার্টিনে হয়নি যাওয়া, ট্রাকে মালবাহি হয়ে চাপাই

সিপ্লাস প্রতিবেদক: যে কোন প্রকারে নাড়ির টানে বাড়ি ফেরার ইচ্ছে নিয়ে ৪০ জন শ্রমিক চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন পরিবহনে করে যাচ্ছিলেন চাপাইনবাবগন্জ। কিন্তু ৯ মে বিকেলে সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে আটকে দেয় তাদের যাত্রা।আর যাওয়া হল না সেন্টমার্টিন পরিবহনে করে। তবে শেষ পর্যন্ত মধ্যরাতে উপায় বের হয়ে যায়। পুলিশকে ম্যানেজ করে ট্রাক ভাড়া করে শ্রমিককে মালামাল বানিয়ে তেরপাল ঢেকে যাবার ব্যবস্থা করে দেয় পুলিশ-এমন তথ্য সিপ্লাসকে জানালো ভুক্তভোগি শ্রমিকরা।

৯ মে তাদের গাড়ি আটকের ঘটনাটি সিপ্লাসটিভিকে ফোনে জানিয়েছিলো তারা। পরে শ্রমিকদের বরাত দিয়ে সিপ্লাসবিডিডটনেট একটা নিউজ করে। আজ ১০ মে ট্রাকে করে চাপাইনবাবগন্জ পৌছে সিপ্লাসটিভিকে ফোন করে জানায় তারা ভালোভাবে পৌছে গেছে চাপাই। পথে পথে পুলিশ ধরেনি? এমন প্রশ্নে তারা জানায়, ম্যানেজ করেছে ট্রাক ড্রাইভার । আমরা চাপাই এসে ভাডা দিয়েছি। তবে তেরপাল দিয়ে ডেকে দেয়ায় তারা অনেকেই অক্সিজেন নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েছিলো বলেও জানায়।

উল্লেখ্য সরকার ঘোষিত লকডাউনে আন্ত:জেলা সব পরিবহন বন্ধ আছে।এই সুযোগে অনেকের পোয়াবারো।!!