নিউজটি শেয়ার করুন

সেপ্টেম্বর থেকে আমিরাতে পেট্রোল এবং ডিজেলের দাম কমবে

দুবাই প্রতিনিধি: ইউএই ফিউল প্রাইজ কমিটি সোমবার পেট্রোল এবং ডিজেলের নতুন দাম ঘোষনা করেছে।

এ কমিটি জানিয়েছে সেপ্টেম্বর থেকে সুপার এর দাম হবে প্রতি লিটারে ২.৫৫ দেরহাম। যেখানে পুর্বে এর দাম ছিল ২.৫৮ দেরহাম। স্পেশাল এর পুর্বের দাম প্রতি লিটারে ২.৪৭ থাকলেও সেপ্টেম্বর থেকে এর দাম হবে প্রতি লিটারে ২.৪৪ দেরহাম। ইপ্লাসের দাম প্রতি লিটারে ২.৩৬ দেরহাম হবে। যার আগস্ট মাসে দাম ছিল প্রতি লিটারে ২.৩৯ দেরহাম।

ডিজেল এর দাম আগস্ট মাসে ২.৪৫ দেরহাম থাকলেও সেপ্টেম্বর থেকে তা কমে ২.৩৮ দেরহাম হবে।

৩০ আগস্ট থেকে আমিরাতে ভিজিট ভিসা পুনরায় চালু হওয়ার ঘোষনা হলেও বাংলাদেশ থেকে ফ্লাইট না থাকায় ভিজিট ভিসায় কেউ আসতে পারছেন না। দেশে আটকে থাকা প্রবাসীরা কিভাবে কর্মস্হলে ফিরবে এ নিয়ে চিন্তায় রয়েছেন। তাই বর্তমানে প্রবাসীদের প্রাণের দাবী বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্ট গুলোতে রেপিড পিসিআর টেস্ট করার জন্যে প্রয়োজনীয় ব্যবস্হা যেন দ্রুততার সাথে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here