নিউজটি শেয়ার করুন

সেপ্টেম্বর মাসের অবকাশকালীন ছুটি বাতিল করেছে সুপ্রিম কোর্ট

আদালত প্রতিবেদক: সুপ্রিম কোর্টের সকল আপিল ও হাইকোর্ট বিভাগের 10 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত পূর্বনির্ধারিত সল অবকাশকালীন ছুটি বাতিল ঘোষনা করেছেন সুপ্রিম কোর্ট।

শনিবার (২৮ আগস্ট) রাতে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এর স্বাক্ষরিত সার্কুলার জারি মাধ্যমে আদেশ দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, ‘উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ২৮ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২১ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পূর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি ভোগ না করে বিচারকার্য পরিচালনা করবেন মর্মে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২১ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পূর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here