শনিবার (৫ ডিসেম্বর) ভোর রাতে ফরিদপুরের মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া সাত কিশোরীর মধ্যে আসিয়া (১৪) নামের এক কিশোরীকে শনিবার সকালে সদর উপজেলারর বিল মাহমুদপুর থেকে উদ্ধার করা হয়। বাকিরা এখনো পলাতক আছে বলে জানা গেছে।
সেফ হোম কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে হোমের ৭২ জন কিশোরী খাবার শেষে ঘুমাতে যায়। গভীর রাতে হোমের কিশোরী (সাথী আক্তার, লাকী আক্তার, আছিয়া, মেঘলা, তামান্না, ময়না ও আলিশা আক্তার) হোমের গ্রিল ভেঙ্গে দেওয়াল টপকিয়ে পালিয়ে যায়। তাদেরকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কোতয়ালী থানায় একটি ডায়েরি করে কর্তৃপক্ষ। পরে দুপুরে আছিয়াকে উদ্ধার করা হয়। পলায়নকারী সকল কিশোরীর বয়স ১৪ থেকে ২২ বছরের মধ্যে।
সেফ হোমের তত্বাবধায়ক রোমেনা আক্তার জানান, শুক্রবার ভোরে তাদের পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়। একজনকে উদ্ধার করা হয়েছে, বাকিদের উদ্ধারে চেষ্টা চলছে।
এ বিষয়ে ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহসান জানান, সীমানা প্রাচীরের দুর্বলতা ও নিজস্ব রক্ষী না থাকায় এমন ঘটনা ঘটেছে।







