নিউজটি শেয়ার করুন

সেলুনের আড়ালে ইয়াবা বিক্রি, অবশেষে আটক

কাপ্তাইয়ে নতুন বাজার এলাকায় অত্যাধুনিক ‘মেলা সেলুন’র আড়ালে চলতো ইয়াবার রমরমা ব্যবসা। সেলুনের চুল ছাটাই-শেভ করার পাশাপাশি পর্দার আড়াল থেকেই বিক্রয় হতো ইয়াবা। যার ক্রেতা নিকটস্ত স্কুল-কলেজ পড়–য়া যুবকরাও। সোমবার মাদক মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী মিন্টু চন্দ্রশীলকে (৪০) আটকের পর বেরিয়ে আসে এমন তথ্য।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, থানা পুলিশের মাদক রিবোধী অভিযানে সোমবার রাত সাড়ে ৮টায় কাপ্তাইয়ে নতুন বাজার এলাকার ‘মেলা সেলুন’র চাঁদপুরের শাহরান্তি থানার ভাটানী খোলা গ্রামের শ্রী গৌরাঙ্গ চন্দ্র শীলের ছেলে দোকান মালিক মিন্টু চন্দ্রশীলকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাঁদের রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, সে দীর্ঘদিন যাবত ইয়াবার চালান বিক্রির সঙ্গে জড়িত ছিল। কাপ্তাই থানায় নিয়মিত মাদক আইনের তার বিরোদ্ধে মামলা রুজু করা ছিল। এই মামলায় ইয়াবার গড ফাদার মাইন উদ্দিন বর্তমানে পলাতক রয়েছে। এদিকে এই মামলার প্রধান আসামী নবী হোসেনকে গত রবিবার নতুন বাজার এলাকা থেকে আটক করা হয়।