নিউজটি শেয়ার করুন

সেলুন দোকান থেকে ওয়েব সিরিজে টিকটকার অপু ভাই

সেলুন দোকান থেকে ওয়েব সিরিজে টিকটকার অপু ভাই
ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম লাইকি ও টিকটকে  বিভিন্ন ভিডিও আপলোড করে আলোচনায় এসেছিলেন ইয়াসীন আরাফাত অপু ওরফে অপু ভাই। হঠাৎ এক ঘটনায় জড়িয়ে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হয়েছিল তাকে।

এরপর দীর্ঘদিন ছিলেন আলোচনার বাইরে। সম্প্রতি তাকে দেখা গেছে নতুন লুকে। নিজেকে আমূল বদলে ফেলেছেন তিনি।

তাকে দেখা গেছে আদনান আল রাজীব নির্মিত এক ওয়েবসিরিজে। এবার তিনি কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় তরুণ নির্মাতা অনন্য মামুনের পরিচালনায়। মামুনের এক ওয়েব সিরিজে চূড়ান্ত হয়েছেন অপু ভাই।

অনন্য মামুনের পরিচালনায় ‘সিনিয়র ভার্সেস জুনিয়র  ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন নরসুন্দর থেকে সোস্যাল মিডিয়ায় তুমুল পরিচিতি পাওয়া এই তরুণ।

পরিচালক অনন্য মামুন নিজেই এ খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘ওয়েব সিরিজটির কেন্দ্রীয় একটি চরিত্রে অপু ভাইকে দেখা যাবে। কয়েক দিন আগে তাকে চূড়ান্ত করা হয়েছে। এতে অভিনয়ের জন্য তার লুকে পরিবর্তন আনা হবে। যেহেতু সে নতুন, তাই তাকে অভিনয়ের উপর গ্রুমিং করানো হচ্ছে। আমার বিশ্বাস সে ভালো করবে। ’

অনন্য মামুন আরও জানান, সিরিজটিতে অপু ভাইয়ের চরিত্রের নাম আলিয়ান। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। এতে এক ঝাঁক নতুন শিল্পীদের দেখা যাবে। উল্লেখ্য, এর আগে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত আদনান আল রাজীবের ‘ইউটিউমার’-এ এক ঝলক দেখা গিয়েছিল অপু ভাইকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here