সিপ্লাস প্রতিবেদক: ফটিকছড়ির মাইজভান্ডার শরীফের অন্যতম পীর হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র সহধর্মীনি, হযরত সৈয়দ হাসান মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ) মা মুনাওয়ারা বেগম বুধবার (৬অক্টোবর) রাত ১০টায় ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন………..
শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট ও মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মরহুমার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার(৭ অক্টোবর) বাদে আসর মাইজভাণ্ডার দরবার শরিফ শাহী মায়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

