Site icon CPLUSBD.COM

সৈয়দ নজরুল মেডিকেলের অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ ১৬ করোনায় আক্রান্ত

অধ্যক্ষ সজল কুমার সাহা (বামে) ও উপাধ্যক্ষ মোহাম্মদ মোহসীন

সিপ্লাস ডেস্ক: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সজল কুমার সাহা ও উপাধ্যক্ষ মোহাম্মদ মোহসীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার কিশোরগঞ্জের সিভিল সার্জন মুজিবুর রহমান জানান, এই দুজনসহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

আক্রান্ত অন্যান্যদের মধ্যে পাঁচজন সহকারী অধ্যাপক, তিনজন চিকিৎসক, দুইজন নার্স, একজন টেকনোলজিস্ট ও তিনজন আউটসোর্সিং স্টাফ রয়েছেন বলে তিনি জানান।

সিভিল সার্জন আরও জানান, অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা করোনাভাইরাস উপসর্গ নিয়ে গত শুক্রবার এ হাসপাতালে ভর্তি হন। রোববার তার নমুনা সংগ্রহ করে করোনা ডেডিকেটেড শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়।

এর আগে নমুনা পরীক্ষায় উপাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মোহসীনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয় বলে তিনি জানান।

গত ১৪ এপ্রিল ৫শ শয্যার কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালটিকে করোনাভাইরাস ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়। নমুনা পরীক্ষার জন্য এ হাসপাতালটিতে পিসিআর ল্যাবরেটরিও স্থাপন করা হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় এ পর্যন্ত এক হাজার ৭৩৯ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন এবং এ ভঅইরাসে আক্রান্ত হয়ে ৩১ জন মারা গেছেন।