নিউজটি শেয়ার করুন

সোনাগাজীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষকের উপর হামলা : থানায় অভিযোগ

সোনাগাজীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষকের উপর হামলা : থানায় অভিযোগ

ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মাসাল্লাহ মাঝি বাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষক মোঃ জুনায়েদ হোসেনের উপর অতর্কিত হামলা করেছে একই বাড়ীর প্রতিপক্ষ জিয়াউল হকের ছেলে করিমুল হক ডালিম(৩২)।

এই ঘটনার প্রতিকার পেতে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা শিক্ষক জুনায়েদ হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দিয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও থানায় দাখিল করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ ডালিম ১৮ই আগস্ট বুধবার সকালে বাদীর বসত ঘরের আঙ্গিনায় ফলন্ত সুপারি গাছ ও বিভিন্ন ধরণের গাছ তাদের ঘরের উপর পড়েছে দাবী করে জোরপূর্বক কেটে ফেলে।

এসময় বাদী ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে ডালিম তাদের উপর ক্ষিপ্ত হয়ে দা হাতে জুনায়েদ ও তার পরিবারের উপর হামলা করে। একপর্যায়ে ডালিম জুনায়েদ কে দা দিয়ে কুপিয়ে জখম করতে ব্যর্থ হওয়ায় কিল,ঘুসি ও লাথি দিয়ে আহত করে।

এঘটনায় আহত জুনায়েদ ও তার পরিবারের সদস্যরা সুষ্ঠু বিচার দাবী করেন।

বাদীর অভিযোগ পেয়ে সোনাগাজী মডেল থানার এসআই এয়াকুব হোসেন এর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ, তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়ায় দোষীদের বিচারের আওতায় আনার বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here