নিউজটি শেয়ার করুন

সোনার ব্যবসায় সাকিব আল হাসান

সোনার ব্যবসায় সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: এবার সোনার ব্যবসা শুরু করেছেন সাকিব আল হাসান। সোমবার নতুন এই ব্যবসার জন্য পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছেন সাকিব।

সোমবার (২৩ আগস্ট) প্রকাশিত বিজ্ঞাপনে সাকিব আল হাসান বলেছেন, প্রিয় দেশবাসী, সরকারি অনুমোদনক্রমে আমি সাকিব আল হাসান দেশে বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালংকার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি।

বিজ্ঞাপনে সাকিব আল হাসান উল্লেখ করেন, আপনার ব্যক্তিগত প্রয়োজনে অথবা আপনার ব্যবসায়িক প্রয়োজনে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে দেশে  বৈধভাবে, সঠিকভাবে ওজনের খাঁটি স্বর্ণ আমদানি করতে পারেন অথবা আমদানিকৃত স্বর্ণ ক্রয় করতে পারেন। সাকিব আল হাসান আরও বলেছেন, স্বর্ণ আমদানি হালাল। স্বর্ণে বিনিয়োগও হালাল। দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ; নিম্নগামী, তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন।

এর আগে সাকিব আল হাসান সোনা আমদানির জন্য লাইসেন্স নেন।

জানা গেছে, ২০১৯ সালের ২৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’। ঢাকা, রংপুর ও কুমিল্লা—এই তিন জেলায় অফিস নিয়ে এরইমধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। বিদেশ থেকে সোনার বার ও সোনার অলংকার আমদানিও শুরু করেছেন তারা।

এর আগে রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, কাঁকড়ার খামার সহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন সাকিব। কাঁকড়ার খামারের শ্রমিকদের বেতন বকেয়া থাকায় শিরোনামও হয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়ের পর পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। মঙ্গলবার দিবাগত রাতে দেশে ফিরে নিউজিল্যান্ড সিরিজের দলের সঙ্গে যোগ দিবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here