নিউজটি শেয়ার করুন

সোমবার চসিকের দ্বায়িত্ব নেবেন মেয়র রেজাউল

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র মো: রেজাউল করিম চৌধুরী সোমবার(১৫ফেব্রুয়ারী) দায়িত্ব গ্রহণ করবেনন ।

সোমবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

বিষয়টির নিশ্চিত করেছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হন। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ পাঠ করান।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে প্রার্থী হয়ে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে তিন লাখ ভোটে হারান তিনি।