Site icon CPLUSBD.COM

সোমবার থেকে খুলেছে চট্টগ্রামের মেডিক্যাল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট

সোমবার থেকে খুলেছে চট্টগ্রামের মেডিক্যাল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট

সিপ্লাস প্রতিবেদক: সরকারি নির্দেশনা মেনে আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রামের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট খুলেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আক্তার।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে শুরু হয়েছে শ্রেণি কার্যক্রমও।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আক্তার বলেন, কিছুদিনের মধ্যেই সকল শিক্ষার্থী টিকার আওতায় এসে যাবে। শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে কাজ চলছে। এখন পর্যন্ত বেশিরভাগ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ সম্পন্ন করেছে।

পাঠদান শুরু হয়েছে সরকারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, বেসরকারি ইউএসটিসির ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস, বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ, সাউদার্ন মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজ, মেরিন সিটি মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজে।

আরো পড়তে পারেন: