Site icon CPLUSBD.COM

সোলাইমানির দাফন স্থগিত

মার্কিন হামলায় নিহত ইরানের রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানির দাফন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অতিরিক্ত ভিড়ের কারণে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পার্সটুডে।

দেশটির জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান কুলিবান্দ জানান, অতিরিক্ত ভিড়ের কারণে শেষ শ্রদ্ধা ও দাফন অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সবাইকে ঘরে ফেরার অনুরোধ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (০৭ জানুয়ারি) ভোরে কেরমান বিমানবন্দরে সোলায়মানির মরদেহ পৌঁছায়। কাসেম সোলেইমানির দাফনে যোগ দিতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে শোকের প্রতীক কালো পোশাকে কেরমানে শহরে জড়ো হন লাখ লাখ মানুষ। এ সময় অনেকেই সোলায়মানির চিত্র সম্বলিত পোশাক পড়েছেন এবং তার ছবি বহন করেন।

পরে অতিরিক্ত ভিড়ের কারণে দাফনে অংশ নিতে গিয়ে পদদলিত হয়ে ৪০ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে আরও ১৯০ জন।