নিউজটি শেয়ার করুন

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: সৌদিআরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. ইকবাল হোসেন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সে উপজেলার কোদালা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মো. সেলিম মেম্বারের ছেলে বলে জানা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মো. ওসমান নামে তার এক সহকর্মী জানান, নিহত ইকবাল সৌদিআরবে একটি গাড়ি মেরামতের প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। দেশটির আবহা প্রদেশের মাহাইল এলাকায় সড়ক পার হতে গিয়ে দ্রুতগতির একটি প্রাইভেট গাড়ি তাকে ধাক্কা মারে। এতে তার মাথাসহ সম্পূর্ণ শরীরে গুরুতর আঘাত হয়। স্থানীয় একটি হাসপাতালের জরুরী বিভাগে দীর্ঘ ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে বুধবার রাতে তার মৃত্যু হয়।

এদিকে তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারে চলছে শোকের মাতম। তার বাবা মো. সেলিম জানান, নিহত ইকবাল পরিবারে চার ভাই ও দুই বোনের মধ্যে তার তৃতীয় সন্তান। তার সংসারে স্ত্রী, ৯ ও ৭ বছর বয়সী দুই শিশুকন্যা রয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে তিনি প্রবাসে আছেন বলে জানান তিনি। করোনা পরিস্থিতির কারণে সৌদি আরবেই তার লাশ দাফন করা হতে পারে বলে তিনি নিশ্চিত করেছেন।