Site icon CPLUSBD.COM

সৌদিতে একদিন ব্যবধানে করোনা ও হ্নদয়রোগে আরও ৮ বাংলাদেশি মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে মক্কা-মদিনা ও জেদ্দায় একদিন ব্যবধানে আরও ৮ বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা মৃত্যু হয়েছে। মরণব্যধি করোনা ও হ্নদয়রোগে আক্রান্ত হয়ে নিজ বাসা অথবা হাসপাতাল মারা গেলেন যারা,

আবুল কাশেম দুলা মিয়া, তারেক সিকদার, জাহাঙ্গীর আলম, মোঃ রফিকুল ইসলাম, হাসিবুর রহমান, শামসুল আলম ও মোক্তার আহমদ। নিত্যদিনের সঙ্গী প্রতিদিন প্রবাস মৃত্যু খবর করোনা বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নিলেও মরুর দেশ সৌদি আরবে হুহু করে বেনে চলছে করোনা আক্রান্ত সংখ্যা।

একই সাথে করোনা ভাইরাস ও হ্নদয়রোগে প্রতিদিন মারা যাচ্ছে সৌদি-প্রবাসী বাংলাদেশিরা। গত একদিন ব্যবধানে, করোনায় আক্রান্ত হয়ে মক্কা কিং আবদুল আজিজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আবুল কাসেম দুলা মিয়া (৫৮) মারা যান, তার বাড়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের করাইনগর গ্রামে।

করোনায় মক্কা কিং ফয়সালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবক তারেক সিকদার (৩৮) মারা যান। তার বাড়ী কক্সবাজার জেলার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে।

এক বাসায় থাকতেন তারেক করোনায় এক সপ্তাহে আগেই মক্কার একটি হাসপাতালে মারা যায় তার মামা। করোনায় আক্রান্ত হয়ে মক্কা নগরীর একটি হাসপাতালে মারা যান মোক্তার আহমদ (৪০), তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া কাহারিয়া ঘোনা,৫ নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা।

হ্নদয়রোগে আক্রান্ত হয়ে মার যান আরেক রেমিটেন্স যোদ্ধা মোঃ রফিকুল ইনলাম (৪৫), তার বাড়ী কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

মদিনা ওহুদ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা যান মোহাম্মদ শামসুল আলম (৫০), তার বাড়ী কক্সবাজার জেলার মেহেশখালী উপজেলার ছোট মেহেশখালীর সিপাহী পাড়ার আবুল বশর’র পুত্র।

মদিনা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গে নিয়ে মারা যান হাসিবুর রহমান, তার গ্রামের বাড়ী লক্ষীপুর জেলায়। করোনায় মদিনার হেলেথ মিনিস্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাসেম, তার বাড়ী কুমিল্লা জেলার নাঙ্গলকোটা উপজেলার আলিপুর গ্রামে।

৯ জনের মৃত্যুঃসৌদি আরবে করোনায় নতুন করে আক্রান্ত সংখ্যা-১৫৯৫ জন। আজ ৫ এপ্রিল সোমবার সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৯৫জন। মোট আক্রান্তের সংখ্যা ৩০২৫১জন। মারা গেছে ৯জন, এই নিয়ে দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছেন ২০০জনে। অন্যদিকে সুস্থ হয়েছেন ৯৫৫জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৪৩১জন। খবরটি নিশ্চিত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়