পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া মরণব্যধি রোগ করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে গত ২৩-মার্চ সোমবার সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত আগামী ২১ দিনের জন্য সৌদিআরবে বিশেষ কারফিউ তথা সান্ধ্য আইন জারি করা হয়েছে।
এ নির্দেশনার ফলে সন্ধ্যা সাত টা হতে সকাল ছয়টা পর্যন্ত বাইরে বের হওয়া নিষিদ্ধ থাকবে।
এই সময়ে ঘরের বাইরে বের হলে প্রথমবারের জন্য ১০ হাজার রিয়াল জরিমানা করা হচ্ছে।
পুনরায় আইন ভংগের দরুন জরিমানার পরিমান দ্বিগুন হবে, এরপরেও যদি কেউ আইন অমান্য করে বের হয় তাহলে অনুর্ধ বিশ দিনের কারাদণ্ড প্রদান করা হবে।
এছাড়া আইন অমান্যের অপরাধে বিদেশী কর্মীদের ডিপোর্ট করাও হতে পারে। সৌদিআরবস্থ সকল প্রবাসী ভাইদের অনুরোধ জানাচ্ছি ঘরে থাকুন, নিরাপদে থাকুন।








