নিউজটি শেয়ার করুন

সৌদিতে সব ধরণের শপিং মল বন্ধ ঘোষণা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় এবার সব ধরণের শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব। তবে শপিংমল বন্ধের নির্দেশ দিলেও খাবারের দোকান, সুপারশপ ও ফার্মেসিগুলো খোলা থাকবে।

রোববার (১৬মার্চ) দেশটির সরকার এ নির্দেশ দিয়েছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমটি জানায়, শনিবার পর্যন্ত পাওয়া খবরে দেশটিতে করোনা রোগীর সংখ্যা ১১৮ জন। নতুন আক্রান্তের সংখ্যা ১৫। আক্রান্তদের সবাইকে বর্তমানে কোয়ারেন্টাইনে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। ঝুঁকিতে থাকা এলাকা ও নাগরিকদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। এরপরও করোনার বিস্তার ঠেকাতে সব ধরনের শপিংমল বন্ধের ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে শপিংমলগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে সৌদি প্রশাসন। চিঠিতে দেশটির জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

এর আগে দেশটিতে করোনা রোগী শনাক্তের পর ওমরাহ ভিসা বন্ধ করা হয়। এরপর সব দেশের সঙ্গে আর্ন্তজাতিক ফ্লাইটও বাতিল করে দেশটি। এবার সব ধরনের শপিংমল বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব।