সৌদি আরবের আল খাফজি এলাকায় এক সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি মিতু বেগমসহ ৫জন নিহত হয়েছেন।
সৌদি আরবের আল খাফজি এলাকায় দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিতু বেগমসহ ৫ জন নিহত হন।
এ দূর্ঘটনায় নিহত বাংলাদেশি মিতু বেগম ছাড়া অন্যান্যরা হলেন, সৌদির দুই, মিশরের ১ ও ফিলিপাইনের ১ জন নাগরিক রয়েছেন। বর্তমানে মিতু বেগমের মরদেহ আল খাফজির জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
মিতু বেগমের বাড়ী,ফরিদপুর জেলার কোতোয়ালী উপজেলার গেরদা ইউপির মাসুদপুর গ্রামে। তার পিতার নাম মুহাম্মদ নুরুল শেখ।

