Site icon CPLUSBD.COM

সৌদির রাজধানী রিয়াদে ক্রেন থেকে ছিটকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্রেন দুর্ঘটনায় মো. শেখ ফরিদ আরজু (২৫) নামে এক বাংলাদেশির যুবক নিহত হয়েছে।

শনিবার(২৫ সেপ্টেম্বর) সৌদি সময় দুপুর পৌনে ১২টায় রিয়াদ নগরীর আল দোয়াদমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রবিবার(২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নিহতর সহকর্মী আবু বক্কার।

নিহত মো. শেখ ফরিদ আরজু নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রহিম কোম্পানী বাড়ির মো. আবদুল হালিমের ছেলে।

নিহত আরজুর সহকর্মী আবু বক্কার জানান, শেখ ফরিদ আরজু বাবা-মায়ের বড় সন্তান। সে এক বছর আগে সৌদি আরব পাড়ি জমায়। আরজু ইলেকট্রিকের কাজ করতো। প্রতিদিনের মতো কাজ করার সময় হঠাৎ ক্রেনের ত্রুটির কারণে ৪২ ফুট ওপর থেকে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বর্তমানে নিহত আরজুর লাশ সৌদির একটি সরকারি হাসপাতালের মর্গে রয়েছে।