কক্সবাজার প্রতিনিধি: সৌদি আরবে ঈদগাঁহর প্রবাসীদের যেন মৃত্যু যমদূত পেয়ে বসেছে। প্রতিদিনই বৃহত্তর ঈদগাঁহর কোন না কোন এলাকার প্রবাসীর মৃত্যু হচ্ছে। প্রতিনিয়ত মৃত্যু আতংক পেয়ে বসেছে অন্য প্রবাসী ও দেশে থাকা তাদের স্বজনদের।
সৌদি আরবে এবার মৃত্যু হল বশির আহমদ (৬৫) নামের এক রেমিট্যান্স যোদ্ধার।
তিনি কক্সবাজার সদরের ঈদগাঁহস্থ পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী ৮নং ওয়ার্ডের মৃত নুর আহমদের ছেলে। হতভাগা এ প্রবাসী ৩০ এপ্রিল মধ্যরাতে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর আল খানছা নামক এলাকার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
এ মৃত্যুর সংবাদ মৃতের প্রবাসের সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে, মুহুর্তে তা দেশে ও বিদেশে এলাকার লোকজনের মাঝে ভাইরাল হয়ে যায়।
মৃত প্রবাসী ৪ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক। তার মৃত্যুর সতত্য নিশ্চিত করেন মৃতের এলাকার ইউপি সদস্য আলা উদ্দীন জনি।








