নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে আরো ২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি: বিশ্ব কাঁপানো মরণব্যধি রোগ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে আরো দুই বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে বাংলাদেশির মৃত্যু সংখ্যা এপর্যন্ত ৯ জন হয়েছে।

বাংলাদেশ জেদ্দা কনস্যুলেট সূত্রে পাওয়া সর্বশেষ করোনায় মৃত্যু হওয়া দুই বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মুহাম্মদ ফয়েজ উল্লার পুত্র রহিম উল্লাহ্‌ ও নরসিংদীর শিবপুর উপজেলার সিরাজ উদ্দিনের পুত্র খোকা মিয়া।

জানা গেছে, মৃত্যু হওয়া দুই বাংলাদেশি গত ৭ এপ্রিল মদিনার একটি সরকারী হাসপাতালে মৃত্যু হয়েছে। মদিনা হাসপাতাল কতৃপক্ষ আজ বৃহস্পতিবার বাংলাদেশ কনস্যুলেট জেদ্দাকে অবহিত করে। এ

দিকে, সবশেষ তথ্য অনুযায়ী গতকাল ৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সৌদিতে সর্বোচ্চ রেকর্ড ৩৫৫ জন।

এদের মধ্যে ৭ জন বাংলাদেশী মারা গেলেন যার মধ্যে ৫ জন মদিনায়, ১ জন জেদ্দায় ও ১ জন রিয়াদে মারা গেছেন।

সর্বমোট ৩ হাজার ২৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬৬ জন।

এদিকে, সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ বাংলাদেশি হলেন- মোঃ কোরবান, পিতা রেজাউল করিম সাভার, ঢাকা,  মোঃ আফাক হোসেন মোল্লা, পিতা আমজাদ হোসেন, রতনগঞ্জ, নড়াইল, মোহাম্মদ হাসান, পিতা লিয়াকত আলী, লোহাগাড়া, চট্টগ্রাম।  মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা মোজাফফর আহমেদ, সাতকানিয়া, চট্টগ্রাম। মান্নান মিয়া, পিতা আজিজুল হক, সিংগাইর, মানিকগঞ্জ।  মোঃ রহিম উল্লাহ, পিতা ফয়জুল্লাহ, বাঁশখালী, চট্টগ্রাম।  খোকন মিয়া, পিতা সিরাজ উদ্দিন, শিবপুর, নরসিংদী।

তথ্যসূত্র : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা