নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে তাইফে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরব প্রতিনিধি:  সৌদি আরবের পবিত্র নগীর মক্কা থেকে প্রায় দেড়শত কিলোমিটার দূরে তাইফে তুরাবায় দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন।
২৬ নভেম্বর সকাল ৭টার দিকে কাজে যাওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সৌদির স্থানীয় পুলিশ প্রশাসন এসে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়।
নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার ৪নম্বর সাতঁবাক ইউপির কুওরের মাটি গ্রামের আবদুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুশ শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের মাইক্রোবাসচালক সিরাজ উদ্দিন (৪০)।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তায়েফ তুরাবার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)।
এক প্রবাসী জানান, করোনাকালীন সময়ে আব্দুশ শুকুর দেশের বাড়িতে ছিলেন। পরিবারে অভাব-অনটনের কারণে মাত্র দেড় মাস আগে তিনি সৌদি আরবে যান। নিহত ৩ জনের লাশ বর্তমানে সৌদি আরবের তায়ফে শহরের একটি সরকারি হাসপাতালের মর্গে রয়েছে।