সৌদি আরবের দাম্মামের আল খোবারে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত হয়েছে।
মঙ্গলবার সৌদি স্থানীয় সময় ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুর রহিম লিটন(৪৮)।
নিহত আব্দুর রহিম লিটন চট্টগ্রাম পটিয়া সংসদ সদস্য ও চিফ হুইপ শামসুল আলম চৌধুরী নিকট আত্মীয় বলে জানিয়েছেন নিহতের বন্ধু রাসেল।
রাসেল আরও জানান, আব্দুর রহিম লিটন আলসাইয়া কোম্পানির ষ্টারবক্স কফি হাউসে কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শেষ করে বিকেল বাসায় ফেরার পথে ট্রাফিক সিগন্যাল অমান্য করে একটি প্রাইভেটকার জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।
নিহত আব্দুর রহিম চট্টগ্রাম পটিয়া থানার ১০ নং ধলঘাট ইউনিয়নের বাসিন্দা আব্দুল ছবুরের ছেলে। নিহত লিটনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত বাংলাদেশীর মরদেহ দাম্মামের আল খোবার হাসপাতালে রয়েছেন।

