নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৬ বাংলাদেশি নিহত

সিপ্লাস ডেস্ক: সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ছয়জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তিদের বাড়ি চট্টগ্রামে।