ওমরাহ পালনের জন্য যারা ভিসা ও অন্যান্য সার্ভিস ফি দিয়েছেন তাদের সেসব ফি’র টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন। শুক্রবার (০৬ মার্চ) ঢাকার সৌদি দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ভিসাসহ অন্যান্য ফি বাবদ দেয়া অর্থ ফেরত চেয়ে আবেদন করার জন্য একটি অনলাইন প্রক্রিয়া চালু করা হয়েছে। যারা অর্থ ফেরত নিবেন তারা তাদের নিজ দেশের এজেন্টের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এছাড়া বিস্তারিত জানার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া নির্দিষ্ট মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।
গেল ২৭ ফেব্রুয়ারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওমরাহ ও পর্যটন ভিসা বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ। তখন ওই সিদ্ধান্তকে সাময়িক বলে উল্লেখ করা হয়। তবে কবে নাগাদ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে সে বিষয়ে কিছু জানায়নি রিয়াদ।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমরাহ ও পর্যটন ভিসার যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয়।

