Site icon CPLUSBD.COM

সৌদি আরব থেকে ফিরেছেন আরও ৬১ শ্রমিক

রোববার রাতে এই শ্রমিকরা দেশে পৌঁছান বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভির হোসেন।

তিনি বলেন, বৈধ কাগজপত্র না থাকা, ইকামা থাকলেও বৈধ স্পন্সর না থাকা প্রভৃতি কারণ দেখিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে।

চলতি বছর অন্তত ২১ হাজার শ্রমিক সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন বলে উঠে এসেছে ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের এক পরিসংখ্যানে।