Site icon CPLUSBD.COM

সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩০ অক্টোবর পর্যন্ত

বিমানের টিকিট ও ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে রাজধানীতে প্রবাসীদের বিক্ষোভ। ফাইল ছবি

সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশে এসে আটকেপড়া প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ আরেক দফা বাড়িয়েছে সৌদি আরব সরকার।

সব প্রবাসী বাংলাদেশির ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, “সবার ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর কথা আমাদের জানিয়েছে সৌদি সরকার।”

এর আগে আকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়া হলেও ভিসা নিয়ে জটিলতায় পড়েন আটকেপড়া প্রবাসীরা। অনেকে অভিযোগ করেন, ভিসা নবায়ন না হওয়ায় তারা বিমান টিকিট পাননি। এমন অবস্থায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।