নিউজটি শেয়ার করুন

সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি

সিপ্লাস ডেস্ক: মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

সোমবার (২০ জুলাই) সকালে রাজকীয় এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আরব নিউজ জানায়, রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি হন বাদশাহ সালমান।

বিবৃতিতে বলা হয়, পিত্তথলির প্রদাহজনিত জটিলতায় বাদশাহ মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রায় ৮৪ বছর বয়সী সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরব শাসন করছেন। অবশ্য তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেশটির ‘ডি-ফ্যাক্টো’ শাসক মনে করা হয়।

বয়োবৃদ্ধ বাদশাহ সালমান শারীরিকভাবে খুবই দুর্বল। অন্যের সাহায্য ছাড়া একাকী চলাফেরাও তেমন করতে পারেন না।