আজ গাঁটছড়া বাঁধছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সৌম্য সরকার।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে, সাতক্ষীরা শহরের নিজ বাড়িতে আত্মীয়স্বজনের উপস্থিতিতে গায়ে হলুদ সম্পন্ন হয়। সন্ধ্যায়ই শুরু হয় বিবাহ সম্পন্নের অনুষ্ঠান।
প্রেমিকা প্রিয়ন্তি দেবনাথকে বিয়ে করছেন জাতীয় দলের এই ক্রিকেটার। বিয়ে উপলক্ষে ভীষণ ব্যস্ততা খুলনা ক্লাবে। সৌম্যর বিয়েতে ১২০০ জন অতিথিকে আপ্যায়ন করা হবে। তাদের আপ্যায়নে ব্যস্ত সময় পার করতে হচ্ছে বাবুর্চিদের। রান্নার গুরুদায়িত্ব পেয়েছে খুলনার আল আমিন ডেকোরেটর।
তবে, কী কী খাবার থাকছে মেন্যুতে, জানতে চাইলে সৌম্যর বিয়ের রান্নার আয়োজনের দায়িত্বে থাকা বাবুর্চি বলেন, ‘রান্না করছি। কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, শাহী জর্দা, সালাদ।’
উল্লেখ্য, সৌম্যর পাত্রী খুলনারই মেয়ে । পড়াশুনা করছেন ও লেভেলে। ইতোমধ্যে ফেসবুকে ক্রিকেট ভক্তরা ব্যস্ত সৌম্য-প্রিয়ন্তি জুটির বন্দনায়। অবশ্য নারী ভক্তদের অনেকেই হতাশ। সুদর্শন ক্রিকেটার সৌম্য যে অনেক নারী ভক্তের পছন্দের পাত্র ছিলেন!








