নিউজটি শেয়ার করুন

স্কুলের ইউনিফর্মের বিষয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে নির্দেশ- শিক্ষামন্ত্রী

স্কুলের ইউনিফর্মের বিষয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে নির্দেশ- শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সিপ্লাস ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি ও সরকারের দেওয়া নির্দেশ অনুযায়ী পাঠদান চলছে কিনা নিয়মিত মনিটরিং করা হবে, এর ব্যত্যয় হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

রোববার সকালে আজিমপুর স্কুল অ‌্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এ সময় স্কুলের ইউনিফর্মের বিষয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে নির্দেশ দেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ স্বাস্থ্যবিধি মানায় অবহেলা করা হলে, তার কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই ভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের যারা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান তদারকির দায়িত্বে থাকবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ’

তিনি বলেন, ‘আমার কাছে শয়ে শয়ে মেসেজ এসেছে যে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেন না। আসলে সবদিকেই অনেক মতামত রয়েছে। তার মধ্য থেকেই আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও আমরা সেই চিন্তাও মাথায় রেখেছি। যদি কোনো আশঙ্কা দেখা যায়, তাহলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে না রেখে আগের পদ্ধতিতে ফিরে যাব।’

মন্ত্রী আরও বলেন,‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্দেশে আমি বলতে চাই, আপনারা শিক্ষার্থীদের স্কুল ড্রেসের বিষয়ে চাপ দেবেন না। এ ব্যাপারে সংশ্লিষ্টদের দায়িত্ব নিতে হবে।’

দীপু মনি আরও বলেন, ‘বিষয়টি মনিটরিংয়ের জন্য প্রত্যেক জেলায় একটি কন্ট্রোল রুম করা হয়েছে। পরে এর নম্বরগুলো প্রচার করা হবে। যে কেউ এসব নম্বরে ফোন করে যদি জানান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো রকম সমস্যা আছে; আমরা তা সমাধানে ব্যবস্থা নেবো।’

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here