Site icon CPLUSBD.COM

স্টিলমিল বাজারে বাসের ধাক্কায় নারী শিশুসহ নিহত ৩

স্টিলমিল বাজারে বাসের ধাক্কায় নারী শিশুসহ নিহত

সিপ্লাম প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার স্টিলমিল বাজারে বাসের ধাক্কায় নারী ও শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪)।

শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ চালক ও হেলপারকে আটক করে। বাসটি জব্দ করা হয়েছে।

ইপিজেড থানার পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্টিলমিল বাজার সংলগ্ন খালপাড় থেকে বাসটি ইপিজেডের দিকে আসার সময় রিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরফা বেগম (৪৫) ও তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ঘটনাস্থলে নিহত হন। অপর একজন পথচারী রেজাউল করিমকে (২৪) হাসপাতালে নেয়ার পথে মারা যান।