নিউজটি শেয়ার করুন

স্টেশনরোড থেকে ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মঙ্গলবার রাতে  তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

গ্রেপ্তার ফয়েজুল গণির (৩৩) বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ইসলাম নগরে। তিনি চকরিয়ার ইমাম বোখারী মাদ্রাসার শিক্ষক বলে পুলিশকে জানিয়েছেন।

ওসি  বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড থেকে ফয়েজুলকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি করে তার কাছে ১৩০০ ইয়াবা পাওয়া যায়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেস, ইয়াবা নিয়ে তিনি চকরিয়া থেকে চট্টগ্রামে এসেছিলেন ঢাকা যাওয়ার জন্য। রাত ১১টার ট্রেনে তার ঢাকায় যাওয়ার কথা ছিল।

“তবে ইয়াবাগুলো কার জন্য নিয়ে যাচ্ছিলেন, তা ফয়েজুল বলেননি। তিনি বলেছেন, ঢাকায় পৌঁছানোর পর এক লোক তাকে ফোন দিয়ে ইয়াবাগুলো সংগ্রহ করে নেওয়ার কথা ছিল।”

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফয়েজুলের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করেছে বলে ওসি মহসিন জানান।