সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে ‘কষ্টি পাথরের’ মূর্তিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে বুধবার তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. মফিজ (২৮)। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড এলাকার ওই ভবনে অভিযান চালায় র্যাব। ভবনের চতুর্থ তলার একটি বাসা থেকে মূর্তিটিসহ মফিজকে গ্রেপ্তার করা হয়।
র্যাব বলছে, কষ্টি পাথরের মূর্তিটির ওজন সাড়ে তিন কেজির বেশি। মফিজ মূর্তিটি বিক্রি করার চেষ্টায় ছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।








