Site icon CPLUSBD.COM

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে মামলা

সিপ্লাস ডেস্ক: নগরের খুলশী থানার পূর্ব নাসিরাবাদ সিঅ্যান্ডবি কলোনি এলাকার বাসা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই নারীর নাম খাদিজা আক্তার (২৩)। তিনি বিউটিশিয়ান হিসেবে কাজ করতেন। তার স্বামীর নাম জহিরুল ইসলাম।

রোববার (২১ জুন) সিঅ্যান্ডবি কলোনির এ ফোর বাই ওয়ান নামের একটি ভবনের নিচ তলার বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

খলশী থানার উপ-পরিদর্শক (এসআই) দীপংকর চন্দ্র রায় জানান, সিলিং এর সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছি আমরা। আত্মহত্যায় প্ররোচণার দায়ে ওই নারীর স্বামীর বিরুদ্ধে খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’