নিউজটি শেয়ার করুন

স্ত্রী হত্যার দায়ে পুলিশ সদস্য স্বামীর ফাঁসি

স্ত্রী হত্যার দায়ে পুলিশ সদস্য স্বামীর ফাঁসি
ছবি সংগৃহিত

সিপ্লাস ডেস্ক: খুলনার খানজাহান থানার যোগিপোল এলাকায় স্ত্রী যোহানা আক্তার ঊষাকে হত্যার দায়ে পুলিশ সদস্য স্বামী মো. মাহমুদ আলমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্য মো. মাহমুদ আলমের বাড়ি সাতক্ষীরা আশাশুনি থানার জামালনগর গ্রামে। তিনি খুলনার শিরোমনিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন। নিহত যোহানা আক্তার ঊষা পাইকগাছা উপজেলার কালিদাসপুর গ্রামের জামালপুর উদ্দিনের মেয়ে।

আদালতের বেঞ্চ সহকারী মো. মুরাদ হোসেন গাজী নথীর বরাত দিয়ে জানান, ২০১৯ সালের ৬ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে দুপুর দেড়টা নাগাদ যোগিপোল মনিরুল ইসলামের ভাড়া বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী যোহানা আক্তার ঊষাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী মাহমুদ আলম। এ ঘটনায় নিহতের ভাই জি এম সোহেল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নৃপেন বিশ্বাস একই বছরের ১৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন আরিফ মাহমুদ লিটন।(সুত্র: আমাদের সময়)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here