Site icon CPLUSBD.COM

স্পেনে দেশদ্রোহীতার দায়ে কাতালান নেতাদের কারাদণ্ড

২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার প্রস্তাবে গণভোট আয়োজনে ভূমিকার কারণে তাদের দণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

আইন অমান্যের দায়ে আরও তিন বিচ্ছিন্নতাবাদী নেতা দোষী সাব্যস্ত হলেও তাদের কারাদণ্ড দেওয়া হয়নি, শুধু জরিমানা করা হয়েছে।

কাতালোনিয়ার ১২ জন রাজনীতিক ও আন্দোলনকারী তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

সোমবার এই রায় ঘোষণার আগে কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা গণ আইন অমান্যের পরিকল্পনা করছিল।

বিচারে কাতালোনিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট ওরিয়ন জুনকেলাসকে ২৫ বছর কারাদণ্ড দেওয়ার দাবি করেছিলেন স্পেনের সরকারি কৌঁসুলিরা। দেশদ্রোহীতা ও সরকারি তহবিলের অপব্যবহারের দায়ে তাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

নয় জনকে আরও গুরুতর অপরাধ বিদ্রোহের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে