Site icon CPLUSBD.COM

স্বপ্নচূড়ার হাতের ছোঁয়ায় পরিস্কার হলো কাপ্তাই প্রেস ক্লাব

মাথায় টুপি পড়ে গ্লাবস হাতে পরিচ্ছন্ন উপজেলা বাস্তবায়নের স্বপ্নে একঝাক স্কুল-কলেজ পড়ুয়া যুবক-যুবতীর হাতের ছোঁয়া পরিস্কার হলো কাপ্তাই প্রেস ক্লাব।

কাপ্তাইয়ের সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নচূড়া’র উদ্যোগে সোমবার (১৬ই মার্চ) সকালে কাপ্তাই প্রেস ক্লাব ও উপজেলার বিভিন্ন কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহমেদ, উপজেলা তথ্য কর্মকর্তা মো. হারুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন প্রমূখ। কাপ্তাই উপজেলা স্বপ্নচূড়া ফাউন্ডেশনের গ্রুপ লিডার মো. সোহেল আরাফাতের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, সাবরিনা সুলতানা, ফাতেমা আক্তার, আঁখি দাশ, মো. সালাউদ্দিন, মনোয়ার, সঞ্জয়, মো. হৃদয়, মো. আব্দুর  রহিম, তারেক রহমান, মো. নাছির উদ্দিন সবুজ, সাজু আক্তার, মো. সাইফুল ইসলাম, মো. জাহাঙ্গির সহ আরও অনেকে।