পটিয়া প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের মানুষ এখন আত্ম মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সে মুহুর্তে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধীরা নানা ষড়যন্ত্র করে দেশের সুনাম ক্ষুন্ন করতে বিভিন্ন কায়দায় অপচেষ্টা চালাচ্ছে।
তিনি গত মঙ্গলবার পটিয়া উপজেলার কৈয়গ্রাম সেতু ও বেড়িবাঁধ পরিদর্শনকালে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল হারুন, স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম ভোলা প্রমুখ।

