সিপ্লাস ডেস্ক: হাটহাজারী উপজেলার আলীপুর গ্রামে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলীপুর যুব উন্নয়ন সংঘের ব্যবস্থাপনায় শুক্রবার( ২৬মার্চ) সন্ধ্যা ৭টায় আলীপুর বাইতুল মোকারম মসজিদ সংলগ্ন ইসমাইল বিল্ডিংয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
হাটহাজারী গ্রামার স্কুলের উপাধ্যক্ষ জনাব মোঃ মামুনের সঞ্চালনায় নানুপুর লায়লা-কবির কলেজের প্রভাষক জনাব মোঃ আহসান আরিফ চৌধুরী জুয়েল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আলীপুর যুব উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্ঠা জনাব মোঃ শামসুল আলম চৌধুরী।
এতে প্রধান আলোচক হিসেবে রাউজান কলেজের সহকারী অধ্যাপক জনাব জহিরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে রাণীরহাট রাজানগর কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ রেজাউল চৌধুরী, বিশেষ বক্তা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব মোরশেদুল আলম, বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে জনাব ইউনুছ খোন্দকার, জনাব এস. এম আলী আকবর, জনাব মোঃ শোয়েব, জনাব আবু আহমেদ, জনাব হোসাইনুল কবির, বাবু অনুপম চৌধুরী, জনাব এডভোকেট ইকরামুল হাসান চৌধুরী, জনাব আবু তাহের, জনাব মোঃ ইসলাম, জনাব আহসান উল্লাহ, জনাব মাওলানা হোসাইন আহমদ, জনাব ওসমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন। তাছাড়া জনাব মোঃ নুরুল ইসলাম, জনাব মোঃ জামাল উদ্দিন চৌধুরী, হাফেজ নুর উদ্দিন, নেজাম, খোরশেদ, রাসেল, সালাউদ্দিন, পারেছ, আশরাফসহ আলীপুর যুব উন্নয়ন সংঘের কার্যকরী পরিষদ ও সিনিয়র সদস্যবৃন্দসহ আলীপুর গ্রামের মুরব্বিগণসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিশেষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী বীর শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

