নিউজটি শেয়ার করুন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পটিয়ায় ছাত্রলীগের ব্যতিক্রম আয়োজন

পটিয়া প্রতিনিধি: স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটিয়া ছাত্রলীগ নবীন প্রবীণ অক্সিজেন সাপোর্ট টিমের উদ্যোগে ব্যতিক্রম কর্মসূচির আয়োজন করেছে।

কর্মসূচির মধ্যে দুঃস্হদের মাঝে খাবার, কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী ও ২৫ মার্চ শহীদদেও স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালণ করা হয়।

পটিয়া রেল ষ্টেশন চত্বওে সাবেক ছাত্র নেতা অক্সিজেন সার্পোট টিমের উদ্যাক্তা এডভোকেট এম হোসাইন রানার সভাপতিত্বে ও টিম লিডার ছাত্র নেতা সেলিম উদ্দীনের সঞ্চালনয় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামীলীগের সদস্য বিজন চক্রবত্তী, আলোচ্যক ছিলেন সাবেক পটিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মর্তুজা কামাল মুন্সি, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ পলাশ, বিশেষ অতিথি ছিলন সাবেক পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাস্টার দিল মোহাম্মদ সানি, সাবেক পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জেলা যুবলীগ নেতা লোকমান খান চৌধুরী, আওয়ামীলীগ নেতা ঝুলুন দত্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক আরফাত হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা অভিজিৎ ভট্রচার্য্য, শিবলু, সুজন, জিয়াউল হক রুবেল,শিমুল চক্রবর্তী, সাজ্জাত, সাইফু, শহিদ, রাসেল, সোহেল তাজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ছাত্রলীগের নেতা কর্মীরা অক্সিজেন সার্পোট টিমের ব্যানারে প্রতি নিয়ত মানবিক কর্মকান্ড ও কর্মসূচি পালন করে আসছে। যেখানে ছাত্রলীগের অপকর্ম নিয়ে মিডিয়ায় শিরোনাম হচ্ছে সেখানে পটিয়ায় ছাত্রলীগের নবীন প্রবীনরা মিলে দেশ প্রেম ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সারা বাংলাদেশের ছাত্রলীগকে পটিয়ার ছাত্রলীগের নেতা কর্মীদেও কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে বক্তারা বলেন।