Site icon CPLUSBD.COM

স্বাভাবিক ভাড়ার উপর দুই গুন হারে স্টোররেন্ট চালু করেছে চট্টগ্রাম বন্দর

ctg news

সিপ্লাস প্রতিবেদক:  চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত এফসিএল কন্টেইনারসমূহ বন্দর অভ্যন্তর হতে দ্রুত ডেলিভারি করা ও দৈনিক কন্টেইনার ডেরিভারির ক্ষেত্রে ধীরগতির কারণে বন্দরের অভ্যন্তরে কন্টেইনার সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে বন্দরের স্বাভাবিক অপারেশনাল কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে কমন ল্যান্ডিং ডেট এর পর ১১তম দিন হতে প্রযোজ্য স্লাব এর স্বাভাবিক ভাড়ার উপর দুই গুন হারে স্টোররেন্ট আরোপ করেছে চট্টগ্রাম বন্দর । যা ১মার্চ থেকে কার্যকর হবে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরের পরিচালক (ট্রাফিক) এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি হয়।