চলতি ডিসেম্বর মাসের ৫ তারিখ মোঃ শাহ আলম কর্ণফুলি থানায় ৭৯৫০ পিচ ইয়াবা সহ গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে আছে। আর গতরাতে তার স্ত্রী অজিফা বেগম (৩৫) নগরীর কোতোয়ালী থানা পুলিশের হাতে আটক হলো ইয়াবা সহ৷
কোতোয়ালী থানার ওসি, মোঃ মহসিন সিপ্লাসকে জানিয়েছেন, গতকাল (২৮ ডিসেম্বর) রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন নতুন রেলওয়ে ষ্টেশন প্রবেশ মুখে হাতের বামপাশে ফুটপাতে শিপনের ভাসমান চা-পরটার দোকানের সামনে রাস্তার উপর থেকে অজিফা বেগমকে থানার অফিসার ও ফোর্স দ্বারা আটক করেন। এসময় আসামীর দেহ তল্লাশী করে তার ডান হাতে থাকা স্কুল ব্যাগ তল্লাশী করে ভিতর থেকে ৭৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আটকের পর আসামীকে জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার সদর এলাকা হইতে পাইকারী ভাবে সংগ্রহ করে গাজীপুরের মোঃ আবীর (৩৫) এর কাছে বিক্রয়ের উদ্দেশ্যে ট্রেনযোগে গাজীপুর যাওয়ার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করে।
আসামী অজিফা বেগম (৩৫), বগুড়ার সারিয়াকান্দি থানার বাসিন্দা৷ তার পিতার নাম মুক্তার হোসেন এবং স্বামী মোঃ শাহ আলম৷ অজিফা বর্তমানে গাজীপুরের টঙ্গি থানায় বসবাস করছে বলে জানা গেছে৷
আসামী অজিফা বেগম (৩৫), বগুড়ার সারিয়াকান্দি থানার বাসিন্দা৷ তার পিতার নাম মুক্তার হোসেন এবং স্বামী মোঃ শাহ আলম৷ অজিফা বর্তমানে গাজীপুরের টঙ্গি থানায় বসবাস করছে বলে জানা গেছে৷








