সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গায় অবৈধভাবে ইয়াবা পাচারের অভিযোগে স্বামী স্ত্রীসহ আটক ছয়জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বহস্পতিবার(১২ আগস্ট ) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ ইকবাল হোসেন (৪৬), রিনা আক্তার (২৫), মোঃ লিটন আহমেদ (৪০), মোছাঃ শামসুন নাহার (৩৫), মোঃ কামাল হোসেন (৩৬), মোঃ রিপন আহমেদ (২৪)।
আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন চট্টগ্রাম রেলস্টেশনে কতিপয় মাদক ব্যবসায়ী ট্রেনে করে চট্টগ্রাম হতে ঢাকায় মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদে চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে ১১ আগস্ট র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের আটক করে র্যাব। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে ১ নং আসামীর আসামীর ভাড়া বাসার ফ্ল্যাটের ভিতর ষ্টিলের আলমিরা তল্লাশি করে ২৫ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবতীতে তা ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭৮ লক্ষ টাকা আটককৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানায় হস্তান্তর করা হলে নিয়মিত মাদক মামলা রুজু করে আটকদের আদালতে আনা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নিদেশ দেন।








