সিপ্লাস ডেস্ক: যারা কোভিড-১৯ রোগে আক্রান্ত না এবং আক্রান্ত কোনো রোগীর সেবা ও পরিচর্যা না করছে না তাদের মাস্ক না পরার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার (৩০ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান।
নির্বাহী পরিচালক ডা. মাইক রায়ান বলেন, গণহারে মাস্ক পরার কারণে সম্ভাব্য কোনো সুবিধা রয়েছে বলে নির্দিষ্ট কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, মাস্কটি সঠিকভাবে পরা বা সঠিকভাবে ফিট করার অপব্যবহারের কারণে বিপরীতে কিছু হওয়ারই প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, বৈশ্বিকভাবে এসব সরঞ্জামের ব্যাপক সংকট দেখা দিয়েছে। যেসব স্বাস্থ্যকর্মী সামনে থেকে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। কেননা তারা প্রতিদিন, প্রতি মুহূর্তে ভাইরাসটির সংস্পর্শে আসছেন। তাদের মাস্ক না থাকার বিষয়টি ভয়াবহ।
সংস্থাটির সংক্রামক রোগ বিভাগের চিকিৎসক ডা. মারিয়া ভ্যান কারকোভ বলেন, সামনে থেকে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া স্বাস্থ্যকর্মীদের মাস্ক সবচেয়ে বেশি প্রয়োজন। সাধারণ মানুষজনকে আমরা মাস্ক পরার সুপারিশ ততক্ষণ পর্যন্ত করবো না, যতক্ষণ পর্যন্ত আপনি অসুস্থ না হন। কেননা শুধু অসুস্থ হলেই আপনার মাধ্যমে ভাইরাসটি বিস্তার লাভ করবে। আমরা তাদেরকেই মাস্ক পরার সুপারিশ করবো যারা অসুস্থ এবং যারা অসুস্থদের সেবা দিচ্ছেন।








