সিপ্লাস প্রতিবেদক: লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ মামলায় ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
পতেঙ্গা-ইপিজেড ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪ মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।
পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় একটি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।
বন্দর ও ডবলমুরিং এলাকায় একটি মামলায় ২০০ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী।
অন্যদিকে হালিশহর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা, চান্দগাঁও ও পাচলাইশ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ, চকবাজার ও বাকলিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম,
কোতোয়ালী ও সদরঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযান পরিচালনা করেন। অভিযানে তারা জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেন।
সন্ধ্যার পর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে।








