সিপ্লাস ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক ঢাকার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।
বৃহস্পতিবার ( ২৭ মে) সন্ধ্যায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল উনাকে (ফৌজিয়া মালেক)৷ অবস্থা খারাপ হলে মঙ্গলবার লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। ফৌজিয়া মালেক বেশ কিছু দিন আগে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন। সেরে ওঠার পরও তার শ্বাসকষ্ট হচ্ছিল, পাশাপাশি বার্ধক্যজনিত কিছু জটিলতাও ছিল।

