নিউজটি শেয়ার করুন

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাসার

সিপ্লাস ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক (সার্জারি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

বৃহস্পতিবার(২৩জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। খুরশীদ আলম ঢাকা মেডিকেল কলেজের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

করোনা মহামারি মোকাবিলায় শুরু থেকেই প্রশ্নের মুখে পড়ে স্বাস্থ্য অধিদপ্তর। কোভিড পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসার সব ক্ষেত্রেই ব্যর্থতার পাল্লাই ভারী সংস্থাটির। এরমধ্যে আসতে থাকে স্বাস্থ্য ডিজি আবুল কালাম আজাদের নানা অনিয়ম ও বিতর্কিত সিদ্ধান্তের খতিয়ান। দাবি ওঠে তার পদত্যাগের।

রিজেন্ট, জেকেজি ও সাহাবুদ্দিন মেডিকেল কেলেঙ্কারি ঘটনায় নানা মহলের সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাপত্র জমা দেন বিতর্কিত ডিজি আজাদ। বিপর্যের মুখে পড়া স্বাস্থ্য বিভাগের হাল কে ধরছেন তাই নিয়ে চলতে থাকে আলোচনা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে মহাপরিচালক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্যমন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করেন।