Site icon CPLUSBD.COM

স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের ভেতরে কর্মচারী আত্মহত্যা

হালিশহরে মফিজ নামে এক ব্যক্তির আত্মহত্যা

সিপ্লাস ডেস্ক:  বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের ভেতরে গলায় ফাঁস দিয়ে শাপলু মোহরে (৩১) নামের এক কর্মচারী আত্মহত্যা করেছে। তিনি সদর উপজেলার বাগমারা এলাকার হিন্দুপাড়ার সুবল মোহরের ছেলে।

শুক্রবার (১৯ মার্চ) সকাল সাড়ে দশটায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। 

পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে লাশের প্রাথমিক সুরতহাল শেষ করে। তিনি লামা হাসপাতালের কর্মচারী বলে জানা গেছে।

নিহতের স্ত্রী আঁখি দাশ জানান,  রাত ৮টায় স্বামী শাপলুর সঙ্গে কথা হয় তার। এর কিছুক্ষণ পর শাপলুকে ফোন করা হলে সে রিসিভ করেনি। রাতে অনেক খোঁজাখুঁজির তাকে পাওয়া যায়নি। পরে খবর পায় তিনি হাসপাতালের অপারেশন থিয়েটারে গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করে বলে জানান ডাক্তার ও কর্মচারীরা।

লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার দিদার মেহের বলেন, শাপলু মোহরে নামের এক কর্মচারী আত্মহত্যা করেছে ‘খবর পেয়ে আমরা সকলে এসে বেঁচে আছে কিনা তা দেখতে লাশ ধূতি কাপড় কেটে নামাই। ধারনা করা হচ্ছে গতরাতের কোন একসময় শাপলু মোহরে গলায় ফাঁস খেয়ে আত্মহত্যা করেছে।

লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন,হাসপাতালে এক কর্মচারী আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।