নিউজটি শেয়ার করুন

স্বাস্থ্য বিধি মেনে গণ পরিবহন চলছে কি না তদারকীতে স্বয়ং অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক

সিপ্লাস প্রতিবেদক: দীর্ঘ ৪৮ দিন দূর পাল্লার পরিবহন বন্ধ থাকার পর আজ সোমবার(২৪মে) থেকে সাস্থবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে পরিচালিত হওয়ার শর্ত দিয়ে দূর পাল্লার পরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

সরকারের নির্দেশনা মেনে গণ পরিবহন গুলো চলছে কি না এবং চালক, সহকারী ও যাত্রী সাধারণ স্বাস্থ্য বিধি মানছেন কি না ও গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম মহানগর পুলিশ(সিএমপি) কমিশনারের নির্দেশ ক্রমে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক শ্যামল কুমার নাথ সোমবার বিকালে নগরীর এ, কে খান মোড়ে উপস্থিত হয়ে তা তদারকি করেন এবং যাদের মাস্ক নাই সেই সকল যাত্রী ও পথচারীর মধ্যে মাস্ক বিতরণ করেন।

উক্ত কার্যক্রম তদারকী কালিন সময়ে তিনি বলেন, গণ পরিবহন গুলো যাতে স্বাস্থ্য বিধি মানে এবং যাত্রী সাধারণ যাতে স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করেন তাই আমরা এই তদারকি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। মানুষকে সচেতন করা ও বারংবার তাদের হাতে মাস্ক তুলে দিয়ে তাদের মাস্ক ব্যবহারে অভ্যস্ত করা, করোনার প্রাদুর্ভাব ও এর প্রভাব সম্পর্কে পথচারী, গাড়ীর চালক- সহকারী সহ অন্যান্য পেশাজিবী মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

আমরা চেষ্টা করছি প্রতিটি মানুষ যেন স্বাস্থ্য বিধি মান্য করেন, মাস্ক পরেন ও মাস্ক পরার অভ্যাসটি যেন গড়ে উঠে।